ট্রোলের শিকার হতে হচ্ছে বলিউডের এক কিংবদন্তী নায়ক হৃতিক রোশনকে। শহিদ কাপুরের নতুন কাজ ‘ও রোমিও’ দেখে সোশ্যাল মিডিয়াতে তার প্রশংসা করাকে কেন্দ্র করেই শুরু হয়েছে হৃতিককে নিয়ে নেটিজেনদের এই ট্রোলিং।
হৃতিক রোশন সামাজিক মাধ্যম এক্স-এ লেখেন, শহিদ কাপুর এই ধরনের কমেডি বা ঘরানার অভিনয়ে সেরা। বিশেষ করে ছবির একটি অ্যাকশন দৃশ্যের (রানিং ইন সার্কেল) তিনি খুব প্রশংসা করেন এবং সবাইকে সিনেমাটি হলে গিয়ে দেখার জন্য অনুরোধ জানান।
শহিদ কাপুরও আবেগঘন হয়ে জবাবে জানায়, কলেজের দিনগুলোতে হৃতিকের অভিষেক দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন এবং হৃতিকের কাছ থেকে এমন প্রশংসা পাওয়া তার কাছে অনেক বড় একটা ব্যাপার।
হৃতিকের শহিদের প্রশংসা করাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে নেতিবাচক আলোচনাও ট্রোলিং। কেউ তা ইতিবাচক ভাবে নেননি। যে কারনে এই ট্রোল শুরু হয়েছে তা হলো, এর আগে হৃতিক যখন ‘ধুরন্ধর’ সিনেমাটির সমালোচনা করেছিলেন, তখন তাকে নিয়ে ট্রোল হয়েছিল। কিন্তু এইবার অতিরিক্ত প্রশংসা করাকে নিয়ে আবারো তাকে নিয়ে ট্রোল শুরু হয়েছে।