রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

সরকার ফেব্রুয়ারি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে: তথ্যমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ Time View

সরকার চলতি ফেব্রুয়ারি মাস থেকে দেশে ৪ কোটি ১০ লাখ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশালে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ তথ্য জানিয়েছেন।

তথ্যমন্ত্রী বলেন, শুধু আন্দোলনের মাধ্যমে পরিবর্তন আনা সম্ভব নয়। দেশের উন্নয়নের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনাও থাকতে হবে। ক্ষমতায় আসার আগে আমরা ৩১ দফা রাষ্ট্র মেরামতের পরিকল্পনা করেছি এবং জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতিগুলো পরিষ্কার করেছি। কারণ আমরা জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকতে চাই।

প্রশাসনের স্বকীয়তা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, যদি প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক সুস্পষ্ট না থাকে, তাহলে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। অতীতে আমরা দেখেছি প্রশাসনকে রাজনৈতিক বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। যে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে আমরা রক্ত দিয়ে পরিবর্তন এনেছি, তা কোনো নতুন প্রশাসন করেনি, এটি বর্তমান প্রশাসনেই রয়েছে। যারা ইচ্ছাকৃতভাবে অন্যায় করেছেন, তাদের চিহ্নিত করা জরুরি। যারা অনিচ্ছায় করেছেন, তাদের সম্মান জানাই। নইলে আমাদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব হবে না।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com