আবারও পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রানুযায়ী জানা যায়, ভূমিকম্পটির রিখটার স্কেলে ৫.৯ মাত্রার ছিল ।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) এর মাধ্যমে জানায যায়, গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভূমিকম্পটি সন্ধ্যা ৬টা ৯ মিনিটে আঘাত হানে। যখন এ ভূমিকম্পটি আঘাত হানে তখন সাধারন মানুষ ইফতারের অপেক্ষায় ছিল। শাংলায় ইফতারের সময়ে ভূমিকম্প অনুভূত হচ্ছে বুঝতে পেরে মানুষ আতঙ্কিত হয়ে তৎক্ষনাত বাড়িঘর থেকে বের হয়ে আসে। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ও এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডননিউজটিভির প্রতিবেদনে বলা হয়, শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি ও নওশেরা জেলায় কম্পন অনুভূত হয়। এ ঘটনায় হতাহত বা কোনো ধরেনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে তা এখনো জানা যায়নি।