বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

অমর একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ Time View

ভাষাশহিদদের স্মরণে আয়োজিত অমর একুশে বইমেলা এবার শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি। বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বৃহস্পতিবার বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অমর একুশে বইমেলার সদস্যসচিব ড. মো. সেলিম রেজা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভাষাশহিদদের স্মরণে একুশে উদ্যাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি প্রকাশক ও অংশীজনদের সমন্বয়ে মাসব্যাপী অমর একুশে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা আয়োজন করে আসছে। সময়ের ধারায় এই আয়োজন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অপরিহার্য অংশে পরিণত হয়েছে।

তিনি আরও জানান, অনিবার্য বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো এবার পহেলা ফেব্রুয়ারিতে বইমেলা শুরু করা সম্ভব হয়নি। সব দিক বিবেচনা করে ২০ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে বইমেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির একাধিক বৈঠকে সর্বসম্মতিক্রমে মেলার শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com