যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে নামকরণ হতে চাচ্ছে ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি বিমানবন্দ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’ নাম করার বিলটি ফ্লোরিডার রিপাবলিকান নিয়ন্ত্রিত আইনসভা থেকে অনুমোদন করেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অঙ্গরাজ্যটির আইনসভায় এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। এর আগেও বিশ্বের অসংখ্য বহুতল ভবন নিজের নামে নির্মাণ করে পরিচিতি পেয়েছে আবাসন নির্মাতা ডোনাল্ড ট্রাম্প।
গভর্নর রন ডিস্যান্টিস ট্রাম্পের সঙ্গে তীব্র বিরোধিতা করলেও এখন এই পদক্ষেপে সমর্থক দিয়েছে। রন ডিস্যান্টিস বিলটিতে খুব শীঘ্রই সই করবেন বলে আশা করা হচ্ছে।
বালুকাময় সৈকত এবং বিলাসবহুল প্রাসাদের জন্য পরিচিত পাম বিচ শহরটি ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনের খুব কাছেই অবস্থিত। বিমানবন্দরের এই নাম পরিবর্তনের জন্য এখন কেবল ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হবে। অনুমোদন পেলে এটি হবে ট্রাম্পের নামে নামকরণ করা সর্বশেষ কোনো প্রতিষ্ঠান।
মার্কিন সংবাদমাধ্যম অনুযায়ী, ট্রাম্প নিউ ইয়র্কের পেন স্টেশন এবং ওয়াশিংটনের ডালস আন্তর্জাতিক বিমানবন্দরের নামও নিজের নামে করতে চেয়েছিলেন। তবে সেটি সফল হয়নি।
গত ডিসেম্বরে ওয়াশিংটনের বিখ্যাত শিল্পকলা কেন্দ্র ‘কেনেডি সেন্টার’-এর পরিচালনা পরিষদের নাম বদলে ‘ট্রাম্প-কেনেডি সেন্টার’ করার পক্ষে ভোট দেয়। উল্লেখ্য, এই পর্ষদটি ট্রাম্প নিজেই গঠন করেছিলেন।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের মাধ্যমে জানা যায়, ট্রাম্প তার নিজের ছবি যুক্ত ১ ডলারের একটি স্মৃতিফলক মুদ্রার পান্ডুলিপি তৈরি করেছে। যদিও দেশটির প্রচলিত আইন অনুযায়ী, ক্ষমতায় থাকা কোনো ব্যক্তি বা জীবিত কোনো প্রেসিডেন্টের ছবি মুদ্রায় প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।