রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

দ্বিতীয় বারের মতো ভারতে মঞ্চ মাতাবে শাকিরা

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ Time View

ভারতে আসছেন কলম্বিয়ার জনপ্রিয় পপ তারকা শাকিরা। দীর্ঘ উনিশ বছর পর ফের দ্বিতীয় বারের ভারতের মঞ্চ মাতাবেন তিনি। আগামী ১০ এপ্রিল ভারতের প্রধান দুটি মহানগরে লাইভ পারফরম্যান্সে দেখা যাবে এই পপ তারকাকে। ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬ -এর তৃতীয় সংস্কার আয়োজনে শাকিরা সহ আন্তর্জাতিক ও ভারতের তারকারা পারফর্ম করবেন।

মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে ও দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে দেখা যাবে শাকিরাকে।

এক বিবৃতিতে শাকিরা বলেন, ভারতে পারফর্ম করা আমার জন্য বিশেষ এক মুহূর্ত। মুম্বাই ও দিল্লির ভক্তদের সঙ্গে আবারও যুক্ত হতে পেরে আমি শিহরিত। ফিডিং ইন্ডিয়া কনসার্ট শুধু সংগীত নয় এটি একসঙ্গে দাঁড়িয়ে নিশ্চিত করা যে প্রতিটি শিশু তার বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি পায়।

শাকিরা তার নিজের ‘বেয়ারফুট ফাউন্ডেশন’-এর মাধ্যমে শিক্ষা ও শিশু কল্যাণের কাজ করে যাচ্ছেন তিনি। তার এই উদ্যোগটি ফিডিং ইন্ডিয়া কনসার্টের ‘ক্ষুধা ও অপুষ্টিমুক্ত দেশ’ গড়ার লক্ষ্যর সঙ্গে সামঞ্জস্য।

আয়োজিত কনসার্টটি ফিডিং ইন্ডিয়ার অধীনে। যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা প্রচেষ্টা নিবিড় ও কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com