বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

নতুন মন্ত্রিসভার আমন্ত্রণে বিএনপির শীর্ষ নেতা-নেত্রীরা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ Time View

সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিপরিষদ বিভাগ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রীদের আমন্ত্রণ জানানো শুরু করেছে।

মঙ্গলবার সকাল ১১টা থেকে শুরু হওয়া আমন্ত্রণে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম-১১ আসনের আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা-১০ আসনের মির্জা আব্বাস, কক্সবাজার–১ আসনের সালাহউদ্দিন আহমদ, ঢাকা-৩ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-২ আসনের আবদুল মঈন খান, ফেনী-৩ আসনের আব্দুল আউয়াল মিন্টু, কুমিল্লা-৩ আসনের কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, চাঁদপুর-১ আসনের আ ন ম এহসানুল হক মিলন, কিশোরগঞ্জ-৬ আসনের মো. শরীফুল আলম, সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী উপস্থিত থাকার জন্য ডাক পেয়েছেন।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, টাঙ্গাইল-৫ আসনের সুলতান সালাউদ্দিন টুকু, বগুড়া-২ আসনের মীর শাহে আলম, পটুয়াখালী-৩ আসনের নুরুল হক (নুর), বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন, পঞ্চগড়–২ আসনের ফরহাদ হোসেন আজাদ, ঢাকা-১৩ আসনের ববি হাজ্জাজ, জামালপুর–১ আসনের রশিদুজ্জামান মিল্লাত, রাজশাহী-২ আসনের মিজানুর রহমান মিনু, মাগুরা–২ আসনের নিতাই রায় চৌধুরী, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, কুমিল্লা-৮ আসনের জাকারিয়া তাহের সুমন এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের জোনায়েদ সাকিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপির এই শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতি নতুন মন্ত্রিসভার সঙ্গে রাজনৈতিক সংলাপ ও সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com