ঢালিউডে যদি অ্যাকশনধর্মী সিনেমার কথা উঠে তাহলে সবার আগেই মাথায় যার নাম আসবে তিনি হলেন আরিফিন শুভ। যার লুক, অ্যাকটিং, স্টাইল বডিফিটনেস সব কিছুই চোখে পড়ার মত। তার যে কোনো কাজ দেখার জন্য তার ভক্তরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকে, কবে মুক্তি পাবে তাদের পছন্দের নায়কের সিনেমা।
ঠিক তেমন ভাবেই গত বছরের সেপ্টেম্বরে দেখা যায় ভারতের একটি সিরিজে তার প্রথম ঝলক। নির্মাতা সৌমিক সেন পরিচালিত ওয়েব সিনেমা ‘জ্যাজ সিটি’ তে অভিনয় করেছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ। তার প্রথম ঝলক দেখেই তার ভক্তরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে এবং সে সিরিজ মুক্তি পাওয়ার প্রহর গুনতে শুরু করে। এটিই আন্তর্জাতিক প্লাটফর্মে তার প্রথম কাজ।
আজ মঙ্গলার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আরিফিন শুভ তার ভেরিফায়েড ফেসবুক পেজের স্টোরিতে একটি পোস্টার শেয়ার করেন। সেখানে দেখা যায় একটি সত্তর দশকের আলোকে সাজানো জমকালো এক পোস্টার । যা সত্তর দশকের সময়কে যেন জীবন্ত করে তুলেছে। সেই পোস্টারের নিচে লেখা রয়েছে মুক্তির সেই কাঙ্ক্ষিত তারিখ।
আগামী ১৯ মার্চ থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভ’ (Sony LIVE)-এ স্ট্রিমিং হবে সিরিজটি। পোস্টারে ঢালিউড অভিনেতাকে দেখা যায় স্পটলাইটে দাঁড়িয়ে আছেন। পরনে সাদা টাক্সিডো, কালো বো-টাই আর ট্রাউজার। তার সামনে একটি মাইক্রোফোন ও পিয়ানো, যা ইঙ্গিত দেয় তার চরিত্রটি সংগীতের সঙ্গে যুক্ত।
পুরো পোস্টার জুড়েই যেন রহস্যে ঘেরা এক গল্পের প্রতিফলন। প্রেম, সংগীত ও সংঘাতের দিকেই যেন ইঙ্গিত দিচ্ছে এই পোস্টারটি।
টিজার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকরা তাকে প্রশংসার তুঙ্গে রেখেছেন। ভক্তরা উৎসাহিত হয়ে বলছেন , বলিউডে আরিফিন শুভ ঘূর্ণিঝড় তুলতে যাচ্ছেন। যা ঘিরে সবাই আগ্রহ নিয়ে ১৯ মার্চের অপেক্ষা করছে। এই সিরিজে শুভর বিপরিতে রসায়ন জমাবেন কলকাতার অভিনেত্রী সৌরসেনী মৈত্র। এছাড়া কলকাতা ও হিন্দি সিনেমার একঝাঁক তারকাকে দেখা যাবে এই সিরিজে।