বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ Time View

সেনাবাহিনীর ড্রোন হামলায় সুদানের এক বাজারে নিহত হয়েছেন ২৮ জন এবং হতাহত হয়েছে আরও অনেকে। সুদানের করদোফানের এক ব্যস্ত বাজারে রোববার (১৫ ফেরুয়ারি) ড্রোন হামলার এ ঘটনা ঘটে।

গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক মানবিক সংগঠন এই হামলার ঘটনা ও নিহত এবং হতাহতের বিষয়ে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। পর্যবেক্ষণকারী সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’ বলেন, গত রোববার (১৫ ফেরুয়ারি) উত্তর করদোফান প্রদেশের সুদ্রি এলাকায় এক বাজারে এ হামলা হয়। এতে মানবিক সংকট আরো তীব্র হয়েছে। এ সংগঠনটি ধারণা করছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিবৃতিতে সংস্থাটি আরও জানিয়েছে, ‘বসতিপূর্ণ এলাকায় বারবার ড্রোন ব্যবহারের ঘটনা বেসামরিক জীবনের প্রতি গুরুতর অবহেলা প্রকাশ করে এবং এটি প্রদেশের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ এক ধরনের উত্তেজনা বৃদ্ধি নির্দেশ করে। আমরা উভয় পক্ষকে সব ধরনের ড্রোন হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানায়।’

সংস্থাটির আরও জোরালো ভাবে বলেন, সেনাবাহিনীর ড্রোন দিয়েই এই হামলা করা হয়েছে।

কিন্তু নাম প্রকাশ না করে দুই সামরিক কর্মকর্তা অ্যাসোসিয়েটেড সংবাদমাধ্যমকে জানান, সেনাবাহিনী বেসামরিক স্থাপনায় হামলা চালায় না ও এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com