বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। আজ বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দলীয় সূত্র জানায়, নতুন মন্ত্রিসভায় তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
আ ন ম এহসানুল হক মিলন এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে পুনরায় জয়ী হন।
বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।