বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে পারেন নুরুল হক নুর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ Time View

নতুন সরকারের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর। তাকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি জানান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নেওয়ার কথা রয়েছে নুরের। প্রাথমিকভাবে তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জাতীয় রাজনীতিতে নুরুল হক নুর আলোচনায় আসেন ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মাধ্যমে। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ওই নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা হিসেবে অংশ নিয়ে তিনি তৎকালীন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন-কে পরাজিত করে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। এরপর থেকেই তিনি ‘ভিপি নুর’ নামে ব্যাপক পরিচিতি লাভ করেন।

পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এবার সরকারের অংশ হিসেবে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলে তা তার রাজনৈতিক যাত্রায় নতুন অধ্যায় যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com