বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ Time View

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টায় প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, পূর্ববঙ্গ এবং ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এদিকে, আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যেখানে তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com