রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

গলাচিপায় বিএনপির সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি  
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২ Time View

পটুয়াখালীর গলাচিপায় জরুরি সংবাদ সম্মেলন করছেন উপজেলা বিএনপি। দুপুর ১২:৩০ মিনিটের সময় উপজেলা বিএনপির নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় গলাচিপা উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ খান বলেন, পরাজিত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের (ঘোড়া) সমর্থক আমাদের (ট্রাক) সমর্থকদের উপর হামলা করে তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এ সকল হামলার প্রেক্ষিতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্দা সোহরাব হোসেনের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যবৃন্দ সকল হামলার তদন্ত করবে এবং পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নিবে। যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা নিবে। নির্বাচন শেষ আমাদের মধ্যে এখন কোনো মতভেদ নেই। আমরা সবাই তারেক রহমানের দল। আমরা সবাই জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। কোন ব্যক্তির দায় দল নিবে না।

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির বলেন, আমাদের অসংখ্য নেতাকর্মীকে নির্বাচনের পরে ট্রাক মার্কার সমর্থন করার কারণে হামলা করা হয়েছে। চরবিশ্বাস ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী পারুল বেগম ও নবম শ্রেণীর ছাত্রী তানজিলাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে বাকের বিশ্বাস, মামুন বিশ্বাস ও মহসিন বিশ্বাসের নেতৃত্বে। তারা এখন বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি আছেন।

বিএনপি থেকে যাদের কমিটি নাই, বিএনপিতে যাদের পরিচয় নাই, বিএনপির যারা সাবেক নেতা আপনারা জানেন তারা হরিদেবপুর বিএনপির যেটা পার্টি অফিস নির্বাচনের সময় প্রচারণার যেটা কেন্দ্র হিসেবে দখল করে নিয়েছিলেন সে বিষয়ে আমাদের যারা মূল স্রোতের নেতাকর্মী হরিদেবপুর ইউনিয়নে শ্রমিক দলের নেতৃত্বে বিএনপি নেতা শাহজাহান সিকদারের উপরে ঘোড়া মার্কার সমর্থকরা হামলা করে মারাত্মক ভাবে আহত করেছে এরকম অসংখ্য ঘটনা তারা ঘটিয়েছে।

এসময় তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি কিংবা গণঅধিকার আমরা কিছুই বুঝিনা যারা সন্ত্রাসী যাদের দিয়ে গলাচিপা দশমিনার পরিবেশ নষ্ট হবে তাদেরকে তদন্তের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এ সময় উপস্হিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন মিয়া, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান,পৌর বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম খান, সদস্য সচিব সাহেব আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com