বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করা হবে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজ বাসভবনে তিনি এ কথা বলেন।
ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল বলেন, দলের নিরঙ্কুশ বিজয় দেশের জনগণের ভালোবাসার প্রকাশ। তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। অতীতের ফ্যাসিস্ট শক্তির কারণে উগ্রবাদের উত্থান হয়েছে এবং বিভিন্ন দলকে নিপীড়নের শিকার হতে হয়েছে। তবে সেই জায়গা থেকে জামায়াতে ইসলামী ভালো করেছে।”
মির্জা ফখরুল জানান, জুলাই সনদে যা যা সই করেছে বিএনপি, তা ধীরে ধীরে বাস্তবায়িত হবে এবং ৩১ দফাও পূরণ করা হবে। তিনি আরও আশ্বাস দেন, বিএনপি সংসদে সব দলকে সঙ্গে নিয়ে কাজ করবে।