বাংলাদেশর জনপ্রিয়ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব গেলো বছর ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ের পীড়িতে বসেন। আজ তাদের দাম্পত জীবনের এক বছর পূর্ণ হল। প্রথমে ছিল কেবল বন্ধুত্ব, তারপর জেগে উঠল ভালোবাসা, এবং শেষ হলো মিলনের বাঁধনে—বিয়ে।
আজ ভালোবাসা দিবস উপলক্ষে স্বামী আদনানের সঙ্গে তোলা কিছু ছবি তার নিজস্ব ফেসবুকে পোস্ট করেন। পোস্টে মেহজাবীন চৌধুরী লিখেছেন, আমারা একসাথে বড় হয়েছি, একসাথে বিশ্বের সাথে যুদ্ধ করেছি। ১৪ বছরের এই সম্পর্কে ১ বছরের সংসার তবুও আমি জীবনের প্রতিটি মুহূর্তে তোমাকে বেছে নেব আদনান।
মেহজাবীনের করা পোস্ট ১৫ হাজারের মতো রিঅ্যাকশন পড়েছে। মন্তব্য করা হয়েছে প্রায় তিন’শ।
উল্লেখ্য, ২০০৯ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় মেহজাবীন প্রথমবারের মতো সবাইকে মুগ্ধ করেছিলেন। এরপর নাটকের জগতে তাঁর পরিচয় হয় নির্মাতা ও প্রযোজক আদনানের সঙ্গে, যিনি ক্যামেরার পেছনে গল্পে প্রাণ দেন। কয়েক মুহূর্তের প্রথম দেখা থেকে সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব প্রেমে রূপ নেয়, আর এখন তাঁরা পুরোপুরি সংসারী।