বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ

কাজীপুর সিরাজগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ Time View

সিরাজগঞ্জের সয়াগোবিন্দ এলাকায় জুমার নামাজে যাওয়ার পথে মোঃ জিহাদ (২২) নামে এক জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। তিনি সয়াগোবিন্দ গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার সময় স্থানীয় বিএনপির কিছু নেতা-কর্মী লাঠি-সোঁটা নিয়ে মসজিদের গেটে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছে বলে পরিবারের দাবি।

আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় জড়িতদের মধ্যে রয়েছেন—আলম, স্বপন, মোতালেব, হাবিব (তাদের পিতা: বুদ্দু), অমিত (পিতা: রহমত), জিম (পিতা: মোতালেব), রাহাত (পিতা: আলম), দুল্লাহ (পিতা: ফরিদ), বিজয় (পিতা: ফরিদ), ফরহাত (পিতা: আনছার), জালাল (পিতা: ফরহাত), ফরহাত (পিতা: আনছার), লিমন (পিতা: ফরহাত), সোরভ (পিতা: হারুন)।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে মুহাম্মদ জাহিদুল ইসলাম হাসপাতালে গিয়ে আহতের খোঁজখবর নেন। তিনি দ্রুত দোষীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান এবং আহতের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতের পরিবার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com