রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বড় তেলের খনির সন্ধান পেল রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ Time View

রাশিয়ার অন্তর্ভুক্ত বিশাল ভৌগোলিক অঞ্চলে অবস্থিত প্রদেশ সাইবেরিয়ার ইয়ামালের উপদ্বীপে জ্বালানি তেলের বড় একটি খনির সন্ধান পাওয়া গেছে। এই নতুন খনিটি গত ৩০ বছরে সাইবেরিয়াতে পাওয়া সব খনি থেকে বৃহৎত্তম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাশিয়ার রাষ্ট্রায়ত্ব তেল উত্তোলন কোম্পানি গ্যাজপ্রম নেটফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সে বিবৃতিতে জানানো হয়েছে, তিন বছরের মতো সময় নিয়ে টু-ডি এবং থ্রি-ডি সিসমিক, জিওলজিক্যাল এবং হাইড্রোনেমিক পদ্ধতিতে অনুসন্ধান চালানোর পর সন্ধান পাওয়া গেছে এই খনির।

গ্যাজপ্রম নেফ্টের নির্বাহী বোর্ডের চেয়ারম্যান আলেক্সান্দার দিউকভ রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে-কে জানান, ইয়ামাল উপদ্বীপে যে খনিটির সন্ধান আমরা পেয়েছি, গত ৩০ বছরের মধ্যে এত বড় খনির সন্ধান এ অঞ্চলে পাওয়া যায়নি। আমাদের ধারণা, সাইবেরিয়ার দক্ষিণাঞ্চলে এমন আরও তেল ও গ্যাসের খনি রয়েছে, যেগুলোর সন্ধান আমরা পাইনি। তাই দক্ষিণ সাইবেরিয়ায় আমাদের অনুসন্ধান অব্যাহত থাকবে।

এই উপদ্বীপটি উত্তর মেরুর আর্কটিক অঞ্চলের কাছাকাছি। এই উপদ্বীপের বড় অংশটিই সাড়া বছর বরফে ঢাকা থাকে। ধারনা করা হচ্ছে খনিটিতে কমপক্ষে ৫ কোটি ৫০ লাখ টন তেলের মজুত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com