রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন কারাবন্দি ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ Time View

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দি অবস্থার প্রতিবাদে সড়কে নেমেছে অসংখ্য মানুষ। পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, ইমরান খানের সমর্থকরা পোস্টার ও ব্যানার হাতে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে।

ইমরান খানের আইনজীবী দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রীর ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। গত অক্টোবর থেকে ইমরান খান প্রবল দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছেন। তাঁর দল, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), অভিযোগ করেছে যে কারাবন্দি অবস্থায় তাঁর চিকিৎসায় ব্যাপক অবহেলা করা হচ্ছে এবং চিকিৎসার জন্য ভুল কনসেন্ট ফর্মে স্বাক্ষর নেওয়া হয়েছে।

অন্যদিকে, প্রশাসন দাবি করেছে যে ৭৩ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় যথাসাধ্য তৎপরতা চালানো হচ্ছে। করাচির পাশাপাশি দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরেও বিক্ষোভে নেমেছেন তাঁর সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com