রাজনৈতিক অঙ্গনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময়ই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ, সরকার গঠনের সম্ভাব্য প্রক্রিয়া, জোটভিত্তিক রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ কৌশল—এসব বিষয়ে তিনি দলের অবস্থান স্পষ্ট করবেন বলে জানা গেছে।
এছাড়া সামনের দিনগুলোতে বিএনপির কর্মসূচি ও রাজনৈতিক রূপরেখা সম্পর্কেও গুরুত্বপূর্ণ নির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সংবাদ সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক মহলে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।