রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

বলিউড অভিনেতা রণবীরকে প্রান নাশের হুমকি

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

বলিউড তারকা রণবীর সিং আবারও প্রাণনাশের হুমকি পেয়েছেন। হোয়াটসঅ্যাপে পাঠানো একটি ভয়েস নোটে তাকে ভয় দেখিয়ে কোটি কোটি টাকা দাবি করা হয়েছে বলে জানা গেছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দেওয়া এক ব্যক্তি এই ভয়েস মেসেজটি পাঠায়। সেখানে রণবীরকে সতর্ক করে বলা হয়, “লাইনে না এলে তার ফল ভুগতে হবে।” এমনকি সরাসরি তাকে আঘাত না করে তার অধীনে কর্মরত ম্যানেজার ও স্টাফদের টার্গেট করার হুমকিও দেওয়া হয়েছে। ভয়েস বার্তায় বলা হয়, তাদের সব তথ্য প্রেরকের কাছে রয়েছে এবং প্রয়োজন হলে তাদের ওপর আঘাত হানা হবে।

এই হুমকির বার্তায় পরিচালক রোহিত শেঠির বাড়িতে হামলার প্রসঙ্গও টানা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি সামনে আসার পর থেকেই রণবীরের পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে।

এদিকে পুরো বিষয়টি জানার পর সতর্ক অবস্থানে রয়েছে মুম্বাই পুলিশ। তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানানো না হলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। গণমাধ্যমের খবর, হুমকি পাওয়ার পর রণবীরের বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং তিনি ও তার স্ত্রী দীপিকা পাড়ুকোন ব্যক্তিগত উদ্যোগে ছয়জন সশস্ত্র দেহরক্ষী নিয়োগ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com