যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে নতুন করে মুখ খুলেছেন বিশ্বের অন্যতম ধনকুবের ও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। এপস্টেইনের সঙ্গে সময় কাটানোকে নিজের জীবনের বড় ভুল হিসেবে স্বীকার করে তিনি এর প্রতিটি মিনিটের জন্য ক্ষমা চেয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইনের কয়েক লাখ নথি প্রকাশ করেছে।
কয়েক লাখ নথির মধ্যে রয়েছে একটি ড্রাফট ইমেইল। যেখানে এপস্টেইন লিখিছেন, বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। তিনি বলেছেন, বিল গেটস এক রুশ নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। যার প্রভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হতে বিল গেটসকে ওষুধও দেন বলে দাবি করেন তিনি। যেন তিনি অন্য বিবাহিত নারীদের সঙ্গে সম্পর্ক করতে পারেন।
সামাজিক সংবাদমাধ্যম ৯নিউজ অস্ট্রেলিয়াকে বিল গেটস বলেছেন, আমি তার সঙ্গে অতিবাহিত করা প্রতি মুহূর্তের জন্য দুঃখিত এবং ক্ষমা প্রার্থনা করছি। ওই ইমেইল কখনো কোথাও পাঠানো হয়নি এবং ইমেইলটি পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট । এ ব্যাপারে এপস্টেইনের কি ধরনের চিন্তা ভাবনা ছিল আমি জানি না।
বিল গেটস আরও জানান , এপস্টেইনের সঙ্গে তার ২০১১ সালে প্রথম পরিচয় হয়। এর পরের তিন বছর অনেকবার এপস্টেইনের ডিনার করেন তিনি। তবে, কোনো ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত তার দ্বীপে যাননি এবং কোনো নারীর সম্পর্কও ছিল না তার।