সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

আগামী পাঁচ দিন গরম, নদী অববাহিকায় কুয়াশার সম্ভাবনা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়তে পারে এবং গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এ সময় নদী অববাহিকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন দেশের আবহাওয়া আংশিক মেঘলা হলেও প্রধানত শুষ্ক থাকতে পারে। প্রথম দুই দিনে ভোরে নদী অববাহিকার বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনে সামান্য বৃদ্ধি পেতে পারে। সোমবার ও মঙ্গলবার দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সামগ্রিকভাবে, পরবর্তী পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা উভয়ই বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যেখানে তাপমাত্রা ছিল মাত্র ১০ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com