ঢালিউড মেগাস্টার শাকিব খানের ২০২৬ সালের রোযার ঈদে মুক্তি পেতে যাচ্ছে “প্রিন্স” সিনেমা। যার জন্য অধির আগ্রহে বসে আছে দর্শকগণ। সব জটিলতা কাটিয়ে ভারতে শুরু হয়েছে এ সিনেমার শুটিং। বিষয়টি চলচ্চিত প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছেন।
সাধারণ পরিকল্পনা অনুযায়ী গত বছরের ডিসেম্বরে ভারতের বিভিন্ন স্থানে শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে শিল্পী ও কলাকুশলীদের ভিসা পেতে দেরি হওয়ার কারনে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। আগামী রোযার ঈদে সিনেমা মুক্তি দেওয়ার লক্ষ্যে সময় বাঁচানোর জন্য ৬ জানুয়ারি দেশেই শুটিং শুরু করেন নির্মাতা। এর জন্য শ্রীলঙ্কায় গিয়ে কিছু অংশের দৃশ্য ধারন করা হয়েছে। গল্পের প্রয়োজনে ভারতের জায়গা গুলো বেশি প্রয়োজনীয় থাকায় শেষ মুহূর্তে ভিসার অপেক্ষায় ছিলেন নির্মাতা।
ভারতে শুরু হওয়া শুটিং এর বিষয়ে এখনি কিছু বলতে নারাজ পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা। সিনেমা সূত্রে জানা গেছে, এই সময়ে নির্মাতা পুরো দমে সিনেমার কাজ দ্রুত শেষ করার দিকে মনোযোগ দিয়েছেন। অপ্রয়োজনীয় বিড়ম্বনা এড়াতে এবং কাজের গতি ধরে রাখতে গোপনীয়তা বজায় রাখতে সিনেমার শুটিং সম্পর্কে তিনি কিছু বলতে আগ্রহি নন। কিন্তু শুটিং এর বড় অংশ শেষে তিনি সিনেমার সম্পর্কে জানাবেন বলে জানা গেছে।