সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

ঢাকা-১১ আসনে ভূমিদস্যুদের সিন্ডিকেট নির্মূল প্রতিশ্রুতি দিলেন: নাহিদ ইসলাম

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই আসনের অন্যতম প্রধান সমস্যা রাজনৈতিক। এই এলাকার উন্নয়ন না হওয়ার পেছনের মূল কারণও রাজনৈতিক। আর সেই রাজনৈতিক কারণ হচ্ছে ভূমিদস্যুতা।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে এক জনসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি আরও বলেন, গত ৩০ বছরে এলাকার শত শত খাস জমি ও জলাশয় দখল করা হয়েছে, এতে সাধারণ মানুষ নিঃস্ব হয়েছেন। মূল ভূমিদস্যুরা স্থানীয় রাজনীতিকেরা, যারা ক্ষমতার বদলে দখল ও ভাগ-বাটোয়ারা করেছেন। দুটি প্রধান দলের নেতারা এই ভূমিদস্যুতার মূল চালিকাশক্তি ছিলেন, এবং সম্প্রতি ক্ষমতার অদলবদল হলেও জনগণের বিরুদ্ধে এ কার্যক্রম চলছেই।

ভোটারদের উদ্দেশ্য করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের সামনে ভূমিদস্যু, দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ঋণখেলাপিদের পরাজিত করার সুযোগ এসেছে। নির্বাচিত হলে এই এলাকার অর্থনৈতিক বৈষম্য দূর করা হবে। নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। ঢাকা-১১ আসন থেকে ভূমিদস্যুদের সিন্ডিকেট চিরতরে নির্মূল করা হবে।

এছাড়া জনসভায় আরও উপস্থিত ছিলেন প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com