বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

এক্স অ্যাকাউন্ট’ হ্যাক, জিডি জামায়াতে আমিরের

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ Time View

ডা.শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স ‘ (টুইটার) হ্যান্ডেল হ্যাকের ঘটনা ঘটেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩ টায় হাতিরঝিল থানায় সাধারন জিডি করেন দলটির নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

দলটি থেকে জানা যায়, গত শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪ টার কিছু সময় পর জামায়েত আমিরের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়। এরপর ৪:৩০ মিনিটের দিকে, হ্যাক হওয়া আইডিটি থেকে আপত্তিকর পোস্ট করা হয়।

বিষয়টি জামায়াত ইসলামীর নজরে আসা মাত্রই জামায়াত ইসলামীর সাইবার দল আইডিটি উদ্ধারের কার্যকম শুরু করে দেয়। বিকেল ৫ টার পরপর আইডিটির পুনরায় নিয়ন্ত্রণে পাওয়া সম্ভব হওয়ার পরই অপ্রত্যাশিত আপত্তিকর পোস্টি ডিলিট করা হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা আজ (রোববার) বিষয়টির সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গত রাতে জিডি হয়েছে। বাংলাদেশ জামায়াত আমীরের পক্ষ থেকে জিডি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

অল্প সময় হ্যাকড থাকলেও অ্যাকাউন্ট থেকে করা আপত্তিকর পোস্টের স্ক্রিনশট ও কপির মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে জামায়াত ইসলামীর পক্ষ থেকে। তারা প্রসাশনের কাছ থেকে এ ধরনের অপপ্রচার বন্ধ করা এবং দায়ীদের শনাক্ত করার জন্য সহয়তা চেয়েছে দলটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com