বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শ্রীলঙ্কায় জ্বালানি সংকটে সপ্তাহিক সরকারি ছুটি বেড়ে ৩ দিন

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪ Time View

দীর্ঘ ১৮ দিন ধরে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে শ্রীলঙ্কায় জ্বালানি সংকট বেড়েছে। সংকট মোকাবেলায় দেশটি সরকারি ছুটি আরও একদিন বাড়িয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বলেন, সংকটে নিজেদের টিকিয়ে রাখতে আমাদের প্রস্তুত থাকতে হবে। আশা করছি আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হব।

বিবিসি নিউজ জানিয়েছে, শ্রীলঙ্কায় প্রতি বুধবারকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে সাপ্তাহিক ছুটি ছিল দুই দিন, যা নতুন সিদ্ধান্তে তিন দিন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com