বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

বাংলাদেশে সম্ভাব্য ঈদ: ২১ মার্চ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩ Time View

পবিত্র রমজান মাস শেষের পথে, আর সেই সঙ্গে শুরু হয়েছে ঈদুল ফিতর উদযাপনের অপেক্ষা। কবে উদযাপিত হবে ঈদ—তা নিয়ে সবার আগ্রহ এখন তুঙ্গে।

জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যসহ আরব বিশ্বের বেশিরভাগ দেশে আগামী ২০ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে ঈদ হওয়ার সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ২১ মার্চ।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে ১৯ মার্চ সন্ধ্যায়। সেদিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পরই ঈদের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এ বছর আরব বিশ্বে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মতে, ২৯তম রমজানে আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম, ফলে ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ পালিত হয়। সে অনুযায়ী ২১ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ও সম্ভাব্য এই তারিখ ধরে ছুটির প্রাথমিক পরিকল্পনা সাজিয়েছে।

তবে সবকিছুই নির্ভর করছে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর। ধর্মীয় বিধান অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষেই ঈদের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com