বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩ Time View

দেশের বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে জনগণের ডিজিটাল সুবিধা বৃদ্ধি ও সেবা মানোন্নয়নের অংশ হিসেবে সরকার নতুন ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছে। এর মধ্যে প্রথম ধাপে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এই সেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফর শেষে রাতের দিকে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী এই সেবার আনুষ্ঠানিক সূচনা করেন। প্রাথমিকভাবে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে যাত্রীরা সহজেই এই ফ্রি ওয়াইফাই সেবা ব্যবহার করতে পারবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানান, সরকারের এই উদ্যোগের আওতায় ধাপে ধাপে দেশের সব বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালু করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশের বিভিন্ন জনবহুল স্থানে ‘পাবলিক ফ্রি ইন্টারনেট’ প্রদান করা হচ্ছে। এর আওতায় রেলওয়ে স্টেশন, বিমানবন্দরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় সাধারণ মানুষ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

এখন পর্যন্ত কক্সবাজার ও রাজশাহী বিমানবন্দর, ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং কক্সবাজার রেলওয়ে স্টেশনে এই সেবা চালু করা হয়েছে। সালেহ শিবলি বলেন, এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ অনলাইনে তথ্য আদান-প্রদান, যোগাযোগ এবং ভ্রমণ সংক্রান্ত কার্যক্রম আরও সহজে সম্পন্ন করতে পারবেন।

সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে এ ধরনের প্রযুক্তি সুবিধা দেশব্যাপী ধাপে ধাপে বৃদ্ধি করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com