শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

চাঁদাবাজি, দখলবাজি বা অন্যায় জানাতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ Time View

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ সংক্রান্ত তথ্য জানাতে নতুন ওয়েবসাইট চালু করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান।

ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফখরুল স্থানীয়দের সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো সমস্যার কথা জানাতে আহ্বান জানিয়েছেন। তিনি পোস্টে লিখেছেন, “ঠাকুরগাঁও-১ এর যেকোনো এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, অন্যায় বা অন্য কোনো অপরাধ সংক্রান্ত অভিযোগ সরাসরি আমাকে আমার ওয়েবসাইটের মাধ্যমে জানান।”

পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, ওয়েবসাইটটি ৭ জানুয়ারি চালু হওয়ার পর থেকে ইতিমধ্যে অনেক মেসেজ এসেছে। মির্জা ফখরুল জানান, তার টিম মেসেজগুলো কম্পাইল করছে এবং শিগগিরই সেসব অভিযোগের প্রতিক্রিয়া জানানো হবে। ওয়েবসাইটটি স্থানীয়দের অভিযোগ পৌঁছানোর জন্য সরাসরি যোগাযোগের একটি সহজ মাধ্যম হিসেবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com