মধ্যপ্রাচ্যেড় বিভিন্ন স্থানে সংঘটিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশী ২ প্রবাসী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭ জন।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আজমানে সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ । হামলার উদ্দেশ্যে ছোড়া ড্রোনের ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিনি। তাছাড়া বাহরাইনে আরও একজন বাংলাদেশি নিহত হয়েছেন। একই ধরনের ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সরকার মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে মধ্যপ্রাচ্যে বসবাসরত ছয় মিলিয়নেরও বেশি বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও সুরক্ষায়। সংশ্লিষ্ট দেশের দুতাবাস গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, প্রবাসীদের সর্তক করার জন্য এবং স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলার জন্য।
কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ জন বাংলাদেশীরা হলেন, নবীনগরের আমিনুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া), সাথিয়ার রাবিউল ইসলাম (পাবনা), বেগমগঞ্জের মাসুদুর রহমান (নোয়াখালি) ও চাঁদিনার দুলাল মিয়া (কুমিল্লা)। তারা প্রাথমিক প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করেছেন এবং স্বাভাবিক অবস্থায় রয়েছেন। কুয়েত দূতাবাস নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছে রবং তারা হাসপাতালে আহতদের পর্যবেক্ষন করেছেন।
বাংলাদেশ সরকার এই ভয়াবহ পরিস্থিতি সন্নিকট থেকে পর্যবেক্ষণ করছে এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।