বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

কাবুলে হামলা: ৪০০ নিহতের দাবি, অস্বীকার পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪ Time View

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে বিমান হামলাকে ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। তালেবান সরকারের দাবি, এ ঘটনায় অন্তত ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন।

তাদের ভাষ্য অনুযায়ী, সোমবার (১৬ মার্চ) রাতে ‘ওমিদ’ নামের একটি বড় মাদক নিরাময় কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়, যাতে ভবনের বড় অংশ ধ্বংস হয়ে যায়।

তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা কোনো হাসপাতাল নয়—বরং জঙ্গি আস্তানা লক্ষ্য করেই সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।

এদিকে, জাতিসংঘের মানবাধিকার বিশেষ দূত রিচার্ড বেনেট ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, এ ঘটনার ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com