১৭ বছরের বিশৃঙ্খল শাসনের পর একদিনে সবকিছু পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ইনশাআল্লাহ, আমরা নির্বাচনের আগে জনগণের কাছে যে অঙ্গীকার করেছি, তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব, আল্লাহর রহমত এবং আপনাদের অব্যাহত সমর্থন নিয়ে বাংলাদেশকে একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
নিজের ভেরিফায়েড এক ফেসবুক পেজের পোস্টে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যৎ অবশ্যই চ্যালেঞ্জিং।
পোস্টে তিনি আরো জানান, সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব একই সঙ্গে একনেকের বিকল্প সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
মন্ত্রী মির্জা ফখরুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ। সরকারের কাজে ও ঠাকুরগাঁও সফরে গত কয়েকদিন খুব ব্যস্ত সময় কাটাছেন তিনি।
ঠাকুরগাঁওবাসীদের উদ্দেশে তিনি বলেন, দেশের আপামর ছাত্র-জনতা, বিএনপির নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ যারা অনলাইন ও অফলাইনে নিরলস পরিশ্রম করেছে তাদের-কে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আইনশৃঙ্খলা, সশস্ত্র বাহিনী, সাংবাদিক ভাই-বোনদের, নির্বাচন কমিশন, সরকারের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীদের ধন্যবাদ জানান, একটি চমৎকার নির্বাচন সম্পন্ন করা, সুষ্ঠুভাবে সরকার গঠন এবং গত দুই সপ্তাহ দেশ পরিচালনায় সহযোগিতা করার জন্য।
এলজিআরডি মন্ত্রী লেখেন, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ইউনূস এবং তার উপদেষ্টাদের, আমাদের সশস্ত্র বাহিনী প্রধানদের, যারা নীতিতে অটল থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন এবং একটি গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করেছেন।