রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১২৯ Time View

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার অসুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রী ফেসবুকে পোস্ট করে তার অসুস্থতার খবর জানান।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ ঘরোয়া লিগগুলোতে নিয়মিত খেলেন। কিন্তু কিছু দিন আগে ইনজুরিতে পড়ায় আছেন মাঠের বাইরে। আর এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তিনি।

জানা গেছে, গত চারদিন ধরে অসুস্থ সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুতে জ্বরে ভুগছিলেন তিনি। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি। পরে হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২-১ দিনের মধ্যেই বাড়িতে ফিরতে পারবেন এই সাইলেন্ট কিলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com