রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

দশক পেরিয়ে পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৩২ Time View

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। প্রায় এক দশক আগে শুরু হওয়া কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘ধূমকেতু’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৪ আগস্ট।

সম্প্রতি, ২০১৫ সালের অক্টোবর মাসে সিনেমাটির শুটিং শুরু হলেও নানা কারণে এটি এতদিন আটকে ছিল। শোনা যায়, দেবের ডাবিং শেষ না হওয়ায় ছবির মুক্তি বিলম্বিত হয়। মাঝে দর্শকের মনে প্রশ্ন উঠেছিল আদৌ ছবিটি মুক্তি পাবে কি না।

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজেই ছবির মুক্তির তারিখ ঘোষণা করেছেন দেব। ফলে দেব-শুভশ্রী ভক্তদের দীর্ঘ অপেক্ষার পর আবারও প্রেক্ষাগৃহে দেখা যাবে এই দর্শকপ্রিয় জুটিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com