রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

কালভৈরব মন্দিরে সুনীতা, শান্তিপূর্ণ পূজা নিয়ে উঠছে প্রশ্ন

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৪০ Time View

বলিউড অভিনেতা গোবিন্দর স্ত্রী সুনীতা মাঝেমধ্যেই নেটিজেনদের আলোচনার কেন্দ্রে থাকেন। সম্প্রতি, কালভৈরব মন্দিরে তার পূজার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ভিডিওতে দেখা গেছে, মন্দিরে বিগ্রহের খুব কাছে বসে শান্তিপূর্ণভাবে পূজা করছেন তিনি। আর এতেই শুরু হয়েছে সাধারণ দর্শনার্থীদের ক্ষোভ।

সাধারণ দর্শনার্থীদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন, ‘আমরা তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মাত্র তিন সেকেন্ড সময় পাই, আর তার মতো লোকেরা বসেই পূজা করেন।’ কেউ প্রশ্ন তুলেছেন, ‘এত আরামদায়ক পূজার সুযোগ কি শুধুই সেলিব্রিটিদের জন্য?’ কেউবা কটাক্ষ করে লিখেছেন, ‘পুরোহিতকে কত টাকা দিয়েছেন, জানতে পারলে ভালো হতো।’

এর আগে বহুবার গোবিন্দকে ঘিরে বিতর্কে মুখ খুলে আলোচনায় এসেছেন সুনীতা। তবে পূজা-পাঠে তার সময় দেওয়ার বিষয়টি তিনি আগেই জানিয়েছেন—প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা সময় ব্যয় করেন জপ ও পূজায়। তবু এবার মন্দিরে তার বিশেষ ব্যবস্থায় পূজা করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com