শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

দুবাই ভ্রমণে উষ্ণতা ছড়াচ্ছেন মিষ্টি জান্নাত, ভক্তরা মুগ্ধ

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৯৩ Time View

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত বর্তমানে অবস্থান করছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সেখানে ছুটি কাটানোর পাশাপাশি ভক্ত-অনুরাগীদের জন্য একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন এই অভিনেত্রী। তার স্টাইলিশ ও আবেদনময়ী রূপে মুগ্ধ নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন মন্তব্যের ঘর।

সম্প্রতি , ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করা মিষ্টি জান্নাত দুবাই শহরের বিখ্যাত সব স্থান ঘুরে বেড়াচ্ছেন। বুর্জ খলিফার সামনে, শহরের অলিতে-গলিতে, এমনকি সমুদ্র সৈকতের আবেদনময়ী লুকে ধরা দিয়েছেন তিনি। তিনি এই মুহূর্তগুলো ইনস্টাগ্রাম ও ফেসবুকে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন নিয়মিত।

তার এসব পোস্ট দেখে নেটিজেনদের মন্তব্য—“জায়গাটা যেমন সুন্দর, আপনি তেমনি মানিয়ে গেছেন ছবিতে।” আরেকজন লেখেন, “দুবাই আপনাকে দারুণ মানিয়েছে।” বোঝাই যাচ্ছে, মিষ্টি জান্নাতের এই ভ্রমণ কেবল তার জন্য নয়, তার ফ্যানদের কাছেও বেশ উপভোগ্য হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com