রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

বাবা দিবসে শাকিব খানকে ঘিরে অপু-বুবলীর আবেগঘন পোস্টে নেটদুনিয়ায় আলোচনা

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৪৩ Time View

বিশ্ব বাবা দিবসে দুই সন্তানের মা অপু বিশ্বাস ও শবনম বুবলী শেয়ার করেছেন শাকিব খানের সাথে সন্তানের আবেগঘন মুহূর্ত। অপু একটি ভিডিও পোস্টে দেখান, ছেলে জয় হারমোনিয়াম বাজিয়ে গান করছে, পাশে বসে শাকিব খান মুগ্ধ হয়ে ছেলের গান শুনছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘বাবা-ছেলের এই সম্পর্কটায় যেন কারও কুনজর না লাগে।’

এর কিছুক্ষণ পর বুবলী শেয়ার করেন ছেলে বীর ও শাকিবের ভিডিও। সেখানে দেখা যায়, বীর বাবার সাথে খুনসুটিতে মেতে উঠেছে, আদর করছে। ক্যাপশনে বুবলী লেখেন, ‘যেমন বাবা, তেমন ছেলে।’

এই পোস্ট দুটি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা ও প্রতিক্রিয়া। কেউ এটিকে দেখছেন পারিবারিক ভালোবাসার নিদর্শন হিসেবে, আবার কেউ বলছেন, এটি একধরনের ‘পোস্ট প্রতিযোগিতা’। তবে একমত সবাই—সন্তানদের জীবনে শাকিবের উপস্থিতি গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com