শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

ঈদের হিট ছবি ‘তাণ্ডব’ পাইরেসির কবলে, আইনি পদক্ষেপের হুমকি রাফীর

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৮২ Time View

ঈদে মুক্তি পাওয়া আলোচিত ছবি ‘তাণ্ডব’ মুক্তির পাঁচ দিনের মাথায়ই পাইরেসির শিকার হয়েছে। রায়হান রাফী পরিচালিত এই ছবির এইচডি ভার্সন এখন বিভিন্ন ওয়েবসাইটে ঝকঝকে প্রিন্টে ঘুরছে। এর আগে ‘বরবাদ’ ও ‘দাগি’ ছবিও একই দুর্ভোগে পড়েছিল, এবার সেই তালিকায় যোগ হলো ‘তাণ্ডব’।

ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। সেই সুযোগে ছবির কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতে থাকে। একপর্যায়ে পুরো ছবিই অনলাইনে ছড়িয়ে পড়ে। পরিচালক রায়হান রাফী জানান, প্রশাসনে অভিযোগ জানানো হয়েছে এবং আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। তিনি বলেন, “পাইরেটদের কোনো ছাড় নেই, প্রযুক্তির সহায়তায় খুব দ্রুত তাদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হবে।”

‘তাণ্ডব’ মুক্তি পেয়েছে মাল্টিপ্লেক্সসহ দেশের ১৩৩টি হলে। ছবিতে শাকিব খান ও সাবিলা নূরের নতুন জুটির পাশাপাশি অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, এফ এস নাঈমসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com