রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

ঋতুপর্ণাকে কবিতা লিখলেন ফেরদৌস আত্মগোপনে থেকেই

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৪২ Time View

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক মন্ত্রী-এমপি ও নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। ঢাকার সাবেক এমপি ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদও সেই তালিকায় রয়েছেন। তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

তবে ফেরদৌস আত্মগোপনে থাকলেও কলকাতার অভিনেত্রী ও প্রিয় বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে যোগাযোগ রাখছেন। সম্প্রতি ঋতুপর্ণার জন্মদিনে ফেরদৌস একটি কবিতা পাঠান। সেই কবিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেই জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা। তিনি লেখেন, “আমার প্রিয় বন্ধু ফেরদৌসকে শুভ জন্মদিন। তার লেখা কবিতাটি আমার জন্য দারুণ উপহার।”

ফেরদৌসের লেখা কবিতাটি ঋতুপর্ণার সিনেমা ‘পুরাতন’-এর সাফল্যকে কেন্দ্র করে লেখা। সিনেমাটি মুক্তি পেয়েছে চলতি বছরের এপ্রিল মাসে। ধারণা করা হচ্ছে, কবিতাটি নতুন লেখা এবং এ থেকেই বোঝা যাচ্ছে ফেরদৌস ঋতুপর্ণা সাথে যোগাযোগ করেছেন। যদিও এখনো অভিনেতার অবস্থান নিশ্চিত করা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com