রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তানিন সুবহা

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৪৫ Time View

চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন চিত্রনায়িকা তানিন সুবহা। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর গত মঙ্গলবার ১০ জুন তার স্বামীর অনুমতিতে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই অভিনেত্রী।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মিডিয়া অঙ্গনে। গত বুধবার ১১জুন বাদ মাগরিব মাদারীপুরের কয়ারিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় তানিনের প্রথম জানাজা। এরপর মোল্লার হাট বায়তুল আমান জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে।

তানিন সুবহার অভিনয় জীবন শুরু হয় মোশাররফ করিমের বিপরীতে ‘যমজ’ নাটকের মাধ্যমে। এরপর ‘আলাল দুলাল’, ‘ম্যারেজ মিডিয়া ডটকম’সহ বহু নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি। বড়পর্দায় ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। অভিনয়ের পাশাপাশি একটি বিউটি পার্লারও পরিচালনা করতেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com