রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

বলিউড তারকা কারিশমার প্রাক্তন স্বামী মারা গেছেন

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৪১ Time View

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও শিল্পপতি সঞ্জয় কাপুর ৫৩ বছর বয়সে মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, গত বৃহস্পতিবার ১২জুন লন্ডনে পোলো খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর আগে সঞ্জয়, গুজরাটের একটি বিমান দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন। এর কিছুক্ষণ পরেই ঘটে নিজের জীবনের মর্মান্তিক পরিণতি। তার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে আসে। কারিশমার সাথে দেখা করে সান্ত্বনা জানান বোন কারিনা কাপুর, সাইফ আলি খান, মালাইকা ও অমৃতা অরোরা।

সম্প্রতি, সঞ্জয় কাপুর প্রথমে নন্দিতা মাহতানিকে বিয়ে করেন। এরপর ২০০৩ সালে কারিশমা কাপুরকে বিয়ে করেন, তবে ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরে মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন তিনি। সঞ্জয় ও কারিশমার সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com