রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

হাত দিয়ে গোল করায় লাল কার্ড পেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৫৪ Time View

দীর্ঘ ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও পুরোনো ফর্মে ফিরতে পারেননি ব্রাজিলিয়ান তারকা নেইমার। ক্লাব সান্তোসের হয়ে দীর্ঘদিন পর শুরুর একাদশে ফিরেই বিতর্কের জন্ম দিলেন তিনি। বোটাফোগোর বিপক্ষে ম্যাচে ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে গোলের চেষ্টা করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পেতে হয়েছে তাকে।

ম্যাচের প্রথমার্ধে একটি ফাউলের কারণে প্রথম হলুদ কার্ড পান নেইমার। এরপর দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে রিবাউন্ড থেকে বল হাত দিয়ে জালে ঠেলেন। এতে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। এই ঘটনাই সান্তোসের জন্য দুর্ভাগ্য ডেকে আনে। দশজনের দলে পরিণত হওয়া সান্তোস শেষ পর্যন্ত ৮৬ মিনিটে গোল খেয়ে ম্যাচ হারায় ১-০ ব্যবধানে।

এই হারের ফলে ব্রাজিলিয়ান লিগের রেলিগেশন জোনে চলে গেছে সান্তোস। ১১ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ৮। অন্যদিকে, বোটাফোগো ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে এবং শীর্ষে রয়েছে ফ্ল্যামেঙ্গো, ২৪ পয়েন্ট নিয়ে। জাতীয় দলে ফেরার আগে নেইমারকে আরও ধারাবাহিক ও দায়িত্বশীল পারফরম্যান্সের প্রমাণ দিতে হবে বলে জানিয়েছেন  বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com