রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

পরমব্রত-পিয়া দম্পতির ঘরে এলো পুত্রসন্তান

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৫৩ Time View

কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও তার স্ত্রী পিয়া চক্রবর্তী পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন।গতকাল রোববার ১জুন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পিয়া। মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন পরমব্রত নিজেই।

সন্তানের আগমন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরম-পিয়া দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সহশিল্পী, বন্ধু এবং ভক্তরা। সবাই জানাচ্ছেন শুভকামনা ও ভালোবাসা। আগেই গত ফেব্রুয়ারিতে পরমব্রত জানিয়েছিলেন, তাদের জীবনে নতুন অতিথি আসছে।

সম্প্রতি , ২০২৩ সালের নভেম্বরে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই তারকা দম্পতি। বন্ধুত্বের সম্পর্ক থেকে শুরু হওয়া এই দম্পতির জীবনে নতুন অধ্যায় যুক্ত হলো তাদের সন্তানকে ঘিরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com