রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

লিভার ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা কক্কর

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৬১ Time View

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর ইব্রাহিম লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৭ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টে তিনি নিজেই এই খবর জানান। তিনি বলেন, পেটের উপরের অংশে ব্যথা অনুভব করলে চিকিৎসকের কাছে যান, এবং পরীক্ষায় যকৃতের বাঁ পাশে টেনিস বলের মতো একটি টিউমার ধরা পড়ে। পরবর্তীতে জানা যায়, এটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট (ক্যান্সারাস) টিউমার।

দীপিকা লেখেন, “আমি ইতিবাচক এবং দৃঢ় প্রতিজ্ঞ যে আমি এই লড়াইয়ে জয়ী হব ইনশাআল্লাহ। আমার পরিবার সবসময় পাশে আছে এবং আপনাদের ভালোবাসা ও প্রার্থনা আমার যাত্রা সহজ করে তুলবে।” দীপিকার এই পোস্টে অভিনেতা গৌরব খান্না, শ্রদ্ধা আর্যা, আরতি সিংসহ অনেক তারকাই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

এর আগে, ১৫ মে বৃহস্পতিবার দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম একটি ভিডিও পোস্টে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, দীপিকা কয়েকদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। সাময়িক উন্নতি হলেও ব্যথা ফিরে আসে। পরে স্ক্যান করে বড় টিউমার ধরা পড়ে, যা শেষ পর্যন্ত ক্যান্সার হিসেবে শনাক্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com