রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

পূর্ণিমা ও রবিনের বিবাহবার্ষিকীতে ভালোবাসার বার্তা

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৪০ Time View

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিন তাদের বিবাহিত জীবনের তিন বছর পূর্ণ করেছেন। এই বিশেষ দিনে রবিন ফেসবুকে একটি আবেগঘন পোস্টে পূর্ণিমার প্রতি তার ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রবিন লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আজ আমাদের বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হলো — যা ছিল ভালোবাসা, ধৈর্য আর অগণিত স্মৃতির এক অসাধারণ যাত্রা। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে পূর্ণিমার মতো একজন জীবনসঙ্গী দিয়েছেন। যে আমাকে বোঝে, সমর্থন দেয়, আর সবসময় আমার পাশে থাকে।

তিনি আরও বলেন, “আমার প্রিয় স্ত্রী, তুমি আমার শান্তি, শক্তি। আমি দোয়া করি, আমাদের বন্ধন দিনে দিনে আরও গভীর হোক এবং আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে বরকত দান করুক।”

পূর্ণিমা ও রবিন ২০২৩ সালের ২৭ মে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন। পূর্ণিমার এটি দ্বিতীয় বিয়ে; এর আগে ২০০৭ সালে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com