রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

পিএসএলে তৃতীয়বারের মতো লাহোরের শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৬২ Time View

পিএসএল ইতিহাসের পাতায় আবারও সোনালি অক্ষরে লেখা হলো লাহোর কালান্দার্সের নাম। তৃতীয়বারের মতো পাকিস্তান সুপার লিগের শিরোপা জিতে ইসলামাবাদ ইউনাইটেডের পাশে জায়গা করে নিলো তারা।

শুরুটা করেছিলেন মোহাম্মদ নাঈম ও ফখর জামান, ৩৯ রানের উদ্বোধনী জুটি গড়ে। ফখর দ্রুত ফিরলেও (১১), ক্রিজে এসেই ঝড় তোলেন আবদুল্লাহ শফিক ও নাঈম।

নাঈম মাত্র ২৭ বলে ৪৭ রান করে ফেরেন, শফিক খেলেন ৪১ রানের ইনিংস। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শ্রীলঙ্কান তারকা কুসল পেরেরা, যিনি মাত্র ২৮ বলে তুলে নেন অর্ধশতক, আর পঞ্চম উইকেটে সিকান্দার রাজার সঙ্গে গড়ে তোলেন ম্যাচজয়ী পার্টনারশিপ।

লাহোর কালান্দার্সের ম্যাচ শেষে উদযাপন ছিল চোখধাঁধানো। গাদ্দাফি স্টেডিয়ামে হাজারো দর্শকের উপস্থিতিতে শিরোপা হাতে তুলে নেন অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com