রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

আমি আত্মহত্যা করার মতো মেয়ে নই :পরীমনি

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৪০ Time View

গতকাল সোমবার ১৯ মে মধ্যরাতে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ঢাকাই সিনেমার চিত্র নায়িকা পরীমনির মৃত্যুর গুজব। পরে ফেসবুক লাইভে এসে পরীমনি নিজেই এ ধরনের গুজব নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন।

পরীমনি বলেন, সারা দিন শুটিং করে ফোন হাতে নেওয়ার পর আমি শকড। ফোনকলের চেয়েও বেশি মেসেজ। ধরুন, আপনার কোনো আত্মীয় মারা গেছেন শুনে আপনি তাকে ফোন করে জিজ্ঞেস করছেন— আপনি বেঁচে আছেন? গুজব ছড়ানো হয়েছে যে আমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কতটা শকিং সেটা আমার জন্য।

লাইভের একপর্যায়ে পরীমনি স্পষ্টভাবে বলেন, আমি সুইসাইড করার মতো মেয়ে না। আমার জীবনে আত্মহত্যা করার মতো কোনো ইস্যুই নেই। আমি এখন দুইটি সন্তান নিয়ে, আমার কাজ নিয়ে অনেক খুশি। এই খুশির মধ্যে দয়া করে আপনাদের নেতিবাচক জীবনযাপন ঢুকিয়ে দেবেন না। তবে মৃত্যু তো আমার হাতে নেই, সেটি আল্লাহর ইচ্ছা। তবে যদি কোনোদিন অস্বাভাবিক মৃত্যু হয়, তাহলে ধরে নিবেন কেউ আমাকে মেরেফেলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com