রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

মেগাস্টার শাকিব খান তাণ্ডবের পূর্বাভাস, টিজারেই কাঁপিয়ে দিলেন

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৪১ Time View

গত বছরের তুফান সিনেমার সাফল্যের পর আবারও একসাথে কাজ করছেন মেগাস্টার শাকিব খান ও নির্মাতা রায়হান রাফী। তাদের নতুন সিনেমা ‘তাণ্ডব’ মুক্তি পাচ্ছে আসন্ন কোরবানির ঈদে।

আজ রবিবার (১৮ মে) সকালে টিজারটি প্রকাশ করেন শাকিব খান নিজেই। সাথে লেখেন, “সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে! বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন! এখানে রয়েছে বহু প্রতীক্ষিত ‘তাণ্ডব’-এর পূর্বাভাস!”

টিজারে দেখা যায়, মুখোশ পরা একটি গ্যাং এক ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে। ধারনা করা যাচ্ছে সেটি একটি টেলিভিশন চ্যানেলের ভবন। টানটান উত্তেজনার টিজারটি প্রকাশের পর থেকেই ঝড় তুলে ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। অ্যাকশন ও সাসপেন্সে ভরপুর টিজারটি দেখার পর শাকিব ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। যেন আর তর সইছে না তাণ্ডব পর্দায় দেখার।

গত শুক্রবার ‘তাণ্ডব’ টিম শুটিং করতে পাড়ি জমায় শ্রীলঙ্কায়। সেখানে ছবির শেষ অংশের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যধারণ হবে। শাকিব খানের সঙ্গে আছেন সাবিলা নূরসহ সিনেমাটির টেকনিক্যাল টিম ও অন্যান্য কলাকুশলীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com