রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

নতুন প্রেমিকের সঙ্গে সামান্থার ছবি প্রকাশ্যে

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৪৫ Time View

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর নতুন সিনেমা ” শুভম ” বক্স অফিসে সফলতা পেয়েছে। নিজের প্রযোজিত ছবির সাফল্যে উচ্ছ্বসিত সামান্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন একগুচ্ছ ছবি। যেখানে ছবির পরিচালক রাজ নিদিমারুর কাঁধে মাথা রেখে পোজ দিতে দেখা গেছে এই অভিনেত্রীকে। বছর খানেক ধরে বিখ্যাত এই পরিচালকের সঙ্গে সামান্থার প্রেমের গুঞ্জন চলছে।

বর্তমানে নেটিজেনরা বলছেন তাহলে কি অভিনেত্রী এবার সামনে নিয়ে আসলেন তার সেই প্রেমিককে? সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন সামান্থা। সেখানে দেখা যায় নিদিমারুকেও। ওই ছবিগুলোর ক্যাপশনে সামান্থা লিখেছিলেন, “পথটা অনেক লম্বা ছিল,এখন আমরা এখানে, নতুন শুরু।

অনেকে ধরে নিয়েছেন ছবির মাধ্যমে সম্পর্ককে সিলমোহর দিলেন এই নায়িকা। যদিও অভিনেত্রী নাকি জানিয়েছেন, এই নতুন শুরুর অর্থ প্রযোজক হিসেবে কাজ করা। তিনি আপাতত প্রেমে নেই। তবে সেসবের ধার ধারছেন না নেটিজেনরা। নিদিমারুর কাঁধে সামান্থাকে মাথা রাখতে দেখে তারা মনে করছেন প্রেমিককে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com