রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

কাশ্মীরে সন্ত্রাসীদের হাতেই মারা যান নিমরতের মেজর বাবা

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৪১ Time View

বলিউড অভিনেত্রী নিমরত কৌর। বেশ কিছু হিট সিনেমায় কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী। নিমরতের বাবা মেজর ভূপিন্দর সিং ছিলেন একজন সেনা কর্মকর্তা। সম্প্রতি ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝেই একাধিক সাক্ষাৎকারে নিজের বাবাকে নিয়ে কথা বলেছেন নিমরত।

তিনি বলেন, তার বাবাকে অপহরণ করে সন্ত্রাসবাদীরা। এরপর আর জীবিত পাওয়া যায়নি তাকে। ১৯৯৪ সালে কাশ্মীরে সন্ত্রাসীরা অপহরণ করে এবং হত্যা করে। তখন নিমরত কৌরের বয়স ছিল মাত্র ১১ বছর। তার বাবার সাহসিকতা নিমরতের জীবনে স্থায়ী চিহ্ন রেখে গেছে।

তিনি আরও বলেন, আমার বাবা থাকতেন কাশ্মীরে। আর পরিবারের বাকিরা থাকতেন পাটিয়ালাতে। জঙ্গিরা অপহরণ করেছিল আমার বাবাকে। জঙ্গিরা এমন কিছু দাবি করেছিল যা আমাদের পক্ষে মেটানো সম্ভব হয়নি। সেই হামলার জন্য দায়ী ছিল সন্ত্রাসী সংগঠন হিব-উল-মুজাহিদিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com